যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ধর্ম প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা শাহীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির জামালপুর-২ ইসলামপুর আসনের স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন তাঁর অনুসারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ইসলামপুর পৌর শহরের পাটনীপাড়াস্থ নিজ বাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে এসএম শাহীনুজ্জামান শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ঘোষণা করেন। 

১২ জন দলীয় মনোনয়ন চাইলেও এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালনকারী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। দুলাল টানা তিন মেয়াদে আসনটি ধরে রেখেছেন। এবার ‘দুলালবৃত্ত’ ভাঙতে মরিয়া আওয়ামী লীগের কয়েকটি অংশ।

জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'তৃণমূলের নেতা-কর্মীদের জন্য আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবি ছিলো, আমাকে মনোনয়ন দেওয়ার। কিন্তু তা হয়নি। এখন বাধ্য হয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।'

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি, পাথর্শী ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদ হোসেন, কুলকান্দী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষক সম্পাদক জাহাঙ্গীর আলম, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ। 

আরও খবর