ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

চান্দিনায় শোডাউন করে নির্বাচনী এলাকায় এমপি প্রাণ গোপাল, সংগ্রহ করলেন মনোনয়নপত্র

ঢাকা থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর শোডাউন করে নিজ নির্বাচনী এলাকায় আসলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। পরে দলীয় নেতা-কর্মী নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে সহস্রাধিক মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

বেলা ১২টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার তাপস শীল এর হাত থেকে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র মফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইঞ্জি. আব্দুল আউয়াল, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, মাধাইয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।

এর আগে, গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে প্রান গোপাল দত্তের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত উপাচার্য হিসেবে বিএসএমএমইউতে দুই মেয়াদে দায়িত্ব পালন ও অটিজম নিয়ে কাজ করার মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করেছেন।

দেশের প্রখ্যাত নাক, কান ও গলা বিশেষজ্ঞ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অধ্যাপক আলী আশরাফ নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন ডা. প্রান গোপাল দত্ত। দলীয় মনোনয়ন পেয়ে ওই উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন তিনি।

আরও খবর


deshchitro-6a58c65d024de-160726055405.webp
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে