আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-04-2025 05:51:21 pm

মোঃফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর আনন্দ বাজারের গরুর খাবার ঘাস ও পান-সিগারেট ব্যবসায়ী ফারুকের দোকান দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। 

গতকাল সোমবার (৩১ মার্চ) দিবাগত রাতে কে বা কারা দোকানটি পুড়িয়ে দিয়েছে। জানা যায়, পার্শ্ববর্তি সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়ার ফারুক দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর আনন্দ বাজারে গরুর খাদ্য এবং পান সিগারেটের ব্যবসা করে আসছেন। দুষ্কৃতিকারীদের আগুনে শুধু তার দোকানই পুড়েনি পুড়ে দিয়েছে তার আয় রুজির একমাত্র সম্বলটি। এই দোকানের আয় দিয়ে চলত তার ০৫ জনের সংসার।

ফারুক জানান, আগের দোকানটি নস্ট হয়ে যাওয়ায় কয়েক দিন হলো রাশিদের নিকট থেকে বাকিতে এই টং দোকানটি করে।  তিনি জানান এখন পর্যন্ত দোকানের বাকি টাকা পরিশোধ করতে পারি নি।এর মধ্যে আমার দোকানটি পুড়িয়ে দিয়েছে। এখন আমি নিঃস্ব, কিভাবে আমার সংসার চালাবো বুঝতে পারছি না।

গতকাল ঈদের দিন রাত পর্যন্ত দোকানদারী করে অন্যান্য দিনের মতই দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় ফারুক। সকালে শোনতে পায় তার দোকানটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ফারুক গরুর খাবার ঘাস ক্রয় করে অল্প লাভে বিভিন্ন খামার এবং অন্যান্য ক্রেতার কাছে বিক্রি করতো। যেহেতু সারা দিন দোকানে বসে থাকতে হয় তাই একটু বাড়তি লাভের আশায়  পান-সিগারেট ও বিক্রি করতো। ঈদ উপলক্ষ্যে ৩০ হাজার টাকার সিগারেট ক্রয় করে দোকানে রেখেছিল। দুষ্কৃতিকারীদের আগুনে সবগুলো সিগারেট পুড়ে ছাই হয়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করা তার জন্য অনেক কস্ট সাধ্য।

আনন্দ বাজারের ব্যবসায়ী কবির হোসেন বলেন ফারুকের মত মানুষের দোকান আগুন দেওয়া খুবই দুঃখ জনক। বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান ফারুক আজ পর্যন্ত কারো সাথে মুখ কালা করে কথা বলে নি। তার দোকান পুড়িয়ে দেওয়া খুবই দুঃখ জনক। দোকান পুড়ে যাওয়ায় ফারুক এখন  নিঃস্ব এবং অসহায়। নতুন করে ব্যবসা শুরু করতে না পারলে সংসার চালাতে তাকে অনেক কস্ট করতে হবে। 

উল্লেখ্য শতশত দোকানের মধ্যে শুধুমাত্র ফারুকের টং দোকানটি পুড়িয়ে দিয়েছে দুষ্টকৃতিকারীরা।


আরও খবর