রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কুবির তরুণ কলাম লেখক ফোরামের অর্ধযুগ পূর্তি

“তুমি যদি লেখক হতে চাও, তবে দুটি কাজ অবশ্যই করতে হবে: অনেক পড়তে হবে এবং অনেক লিখতে হবে। ”বিশ্ববিখ্যাত মার্কিন লেখক স্টিফেন কিং-এর এই কথাটি তরুণ লেখকদের জন্য দিকনির্দেশনা স্বরূপ। এমনই কিছু স্বপ্নবানদের মিলনমঞ্চ “তরুণ লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা”। সাহিত্যচর্চা মানুষের চিন্তাধারাকে প্রসারিত করে, আলোকিত করে এবং উজ্জীবিত করে।


এই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ তরুণ লেখক ফোরামের শাখা হিসেবে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের উদ্যমী তরুণদের মনের মেলবন্ধনে "তরুণ লেখক ফোরাম কুমিল্লা  বিশ্ববিদ্যালয় শাখা"—একটি সাহিত্যভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে কলমের ছোঁয়ায় প্রকাশিত হয় নতুন ভাবনার সেতুবন্ধন। ১৯ জুন ২০২৫ তরুণ লেখক ফোরাম,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছয় বছর পেরিয়ে সাত বছরে পদার্পণ করবে।


ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একদিন নয়,এটি বছরব্যাপী সাহিত্যচর্চা,স্বপ্ন ও সৃজনশীলতার পথে এগিয়ে চলার সাক্ষী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তরুণ লেখক ফোরাম,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান সদস্যদের ভাবনার কথা শুনছেন 'দৈনিক দেশচিত্রের' ক্যাম্পাস প্রতিনিধি বি এম ফয়সাল


কলম, ক্যাম্পাস ও পরিবর্তনের প্রতিশ্রুতি


মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম তীর্থস্থল বিশ্ববিদ্যালয়। এখানে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম লেখালেখি। তাদের লিখনি থেকেই ফুটে আসবে সমাজের নানান অনিয়ম, সমস্যা ও সম্ভাবনা। এই বোধ থেকেই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সাথে লেখালেখির একটি প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম। শুরুতে আমরা ৯ জন সদস্য নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে এই শাখার অধীনে প্রায় অর্ধশতাধিক তরুণ লেখালেখির কার্যক্রম চালিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। এই ফোরামের প্রতিটি নিবেদিত প্রাণ তাদের কলম সংগ্রামের মাধ্যমে সকাল অসংগতিকে সমাজ থেকে দূর করে আমদের সুন্দর বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাবে, এই প্রত্যাশা করছি।

তানভীর আহমেদ রাসেল,
প্রতিষ্ঠাতা আহ্বায়ক,
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।


অনুভূতির আয়নায় আমার লেখক ফোরাম


লেখালেখি একজন ব্যক্তির ব্যক্তিত্বকে উন্নত করে,রূচিকে মার্জিত করে,জ্ঞানকে পরিশীলিত করে। ১৯ জুন, ২০১৯ তারিখের যাত্রার মাধ্যমে  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চিন্তাশীল ও সৃজনশীল তরুণদের জন্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সেই সুযোগটি তৈরি করে দিয়েছে। এই সংগঠন নতুন কিছু শেখা,অজানাকে জানা,সুপ্ত প্রতিভাকে বিকশিত করা, মানসিক বিকাশকে  সমৃদ্ধ করবে বলে আশাবাদী।শিক্ষাজীবনে এই একটি সংগঠন পেয়েছি যেখানে,আনন্দের এক ঝাঁক প্রজাপ্রতি আকাশে স্বাধীনভাবে উড়তে পারে। চিন্তা-চেতনার সাধনার উৎকর্ষকে বৃদ্ধি করতে পারে।একজন নবীন সমাজ সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। কুবির বিটিসিএলএফ ফোরামের আয়নায় নবীন লেখকরা  খুঁজে পাবে তারুণ্যের উচ্ছ্বাসকে।বর্তমান সময়ে তরুণদের মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তা ও মতপ্রকাশের চর্চা অত্যন্ত জরুরি। বিটিকেএলএফ সে সুযোগটি দিচ্ছে গঠনমূলক ও প্রগতিশীল পথে।তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আশা করা যায়, ভবিষ্যতে এই সংগঠন আরও বেশি সৃজনশীল, গবেষণাভিত্তিক এবং প্রভাবশালী উদ্যোগ নিয়ে দেশজুড়ে তরুণদের লেখালেখির গতিকে আরো মজবুত করবে।

নাদিয়া আফরোজ,
যুগ্ম সাধারণ সম্পাদক, 
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।


তরুণদের কলমে নির্মিত হচ্ছে ভবিষ্যতের ভুবন

আঠারো কোটির এই বাংলাদেশে লেখক ও পাঠকের সংখ্যা খুবই নগন্য। চতুর্থ শিল্প বিপ্লবের এইসময়ে প্রযুক্তির উৎকর্ষতার কারণে বই ও পত্রিকা পড়ার জনপ্রিয়তা যেমন কমেছে সেইসাথে তৈরী হচ্ছে না গুণী লেখক। ভ্লাদিমির নাবোকভ লেখক সম্পর্কে বলেন "একজন ভালো লেখক হলেন সেই, যিনি পাঠককে স্বপ্ন দেখান, বাস্তবতার চেয়েও উজ্জ্বল স্বপ্ন।" এই গুরত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে কাজ করে যাচ্ছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র লেখালেখি বিষয়ক সংগঠন এই লেখক ফোরাম শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করতে কাজ করে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে।এরই ফলাফল হিসেবে আমাদের সদস্যদের নিয়মিত পত্রিকায় কলাম, চিঠি ও ফিচার ইত্যাদির সাথে প্রতিবছর একুশে বইমেলায় বই প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি আজকের লেখক ফোরামের লেখকেরাই আগামীর বাংলাদেশের কর্ণধার।  লেখকদের কাজ শুধু গল্প বলা নয়, তারা সমাজের দর্পণ, স্বপ্নদ্রষ্টা এবং ইতিহাসের সংরক্ষক। তাদের শব্দই কালকে অতিক্রম করে মহাকালে অমর হয়ে থাকে।

আল মাসুম হোসেন,
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।


ষষ্ঠ বসন্ত পেরিয়ে সপ্তমে কুবির 'বিটিসিএলএফ' সংগঠন


২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠা লাভ করে তরুণ লেখকদের বাতিঘর 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম' সংক্ষেপে 'বিটিসিএলএফ'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ জন মেধাবী শিক্ষার্থী 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গড়ে তোলেন সংগঠনটি। পরবর্তীতে ২০১৯ সালের ১৯ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনটির সূচনা হয়। হাঁটিহাঁটি পা পা করে সাফল্যের সিঁড়ি বেয়ে ৭ম বছরে পদার্পণ করছে কুবির লেখক ফোরাম। এই সংগঠনটি শিক্ষার্থীদের লেখালেখির জগতে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। বিভিন্ন পত্রিকার মেইল খুঁজে দেওয়া, কোন পত্রিকার জন্য কত শব্দের মধ্যে কলাম, ফিচার কিংবা চিঠিপত্র লিখতে হবে, কীভাবে লিখতে হবে সকল দিকনির্দেশনা দেওয়া এ সংগঠনের কার্যক্রের অন্তর্ভুক্ত। লেখালেখির পাশাপশি  সাংগঠনিক নেতৃত্বের গুণাবলি অর্জনে কাজ করে যাচ্ছে এটি। তরুণ শিক্ষার্থীদের প্রবল ইচ্ছাশক্তি, সুস্থ মস্তিষ্ক ও মননশীলতাকে কাজে লাগিয়ে তাদের সুপ্ত প্রতিভা লেখনীর মাধ্যমে বিকশিত করার জন্যই এ সংগঠনটি।

ইসরাত জাহান সুমাইয়া,
সাংগঠনিক সম্পাদক,
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।


আরও খবর






6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

৩৩ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে