ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে সার ও চাল খালাস বন্ধ

ছবি সংগৃহীত



টানা বৃষ্টি ও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত চাল ও সারবাহী জাহাজের পণ্য খালাস ব্যহত।এজেন্টদের খরচ বাড়ছে পণ্য পরিবহন ও নোঙ্গর বয়া ভাড়ায়।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্রমেঘ ও সক্রিয় মৌসুমি বায়ুর তারতম্যের আধিক্যের কারণে বুধবারও (১৮ জুন) মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। মোংলার উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে এখানকার স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।যাতে করে বন্দরে অবস্থানরত জাহাজে পন্য আমদানি করা এজেন্টদের নোঙ্গরে রাখা জাহাজের বয়াভাড়া অতিরিক্ত গুনতে হচ্ছে,এমনকি খালাসকৃত পণ্যবাহী বার্জ-কার্গোরও বেশী সময় ব্যয় হওয়ায় ভাড়ার অতিরিক্ত সময় ও মূল্য লোকশান হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত বুধবারও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মোংলায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। এছাড়া উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাবে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার ও চালবাহী জাহাজের পণ্য বোঝাই-খালাস এবং পরিবহনের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে অন্যান্য জাহাজগুলোতে কাজ চলছে।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, বুধবার মোংলা বন্দরে ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে। এরমধ্যে সার ও চালবাহী ৪টি জাহাজের পণ্য খালাস কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া বৃষ্টির কারণে মাল খালাস করতে না পারায় সারবাহী জাহাজ এমভি টিবিএস প্রিন্সেস সময়মতো বন্দর ত্যাগ করতে পারেনি।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে