চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে সপ্তম বারের মতো মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ

টানা সপ্তমবারের মতো সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের টানা ছয়বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার মনোনয়নপত্র গ্রহণ করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।


মনোনয়ন জমা শেষে মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পরপর ছয়বার আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। ছয়বারই এলাকার ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। গত ৩২ বছর এলাকার মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়ে কাজ করেছি। আমি আশাবাদী, সপ্তমবারও ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। তিনি আরও বলেন, আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা নির্বাচনে অংশ নেবে, তাদেরকে স্বাগত জানাই। তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে।


মনোনয়ন ফরম জমার দেয়ার সময় নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আব্দুস শহীদের সাথে উপস্তিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক আকরাম খাঁন, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদসহ অন্যন্য সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


মনোনয়নপত্র জমা দেয়ার আগে সকাল ১১ ঘটিকায় ভানুগাছ রোড জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।


প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পরাজয় হয়নি। আওয়ামী লীগের মনোনয়ন মানেই নিশ্চিত বিজয়। আর পঞ্চম সংসদ নির্বাচন (১৯৯১ সাল) থেকে টানা ছয়বার আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি হয়েছেন। এবারের মনোনোয়ন পেয়ে নির্বাচিত হলে টানা সপ্তমবার এমপি হওয়ার রেকর্ড গড়বেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. আব্দুস শহীদ।

আরও খবর