চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা

মৌলভীবাজার-৪ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের আজ বৃহস্পতিবার শেষ দিনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য পদে মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মৌলভীবাজার জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ দিন আজ (৩০ নভেম্বর) ৬জন প্রার্থী মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের আসনের ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, জাতীয় পার্টির নেতা মো. মস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, ইসলামী ঐক্যফ্রন্টের আ. মুহিদ হাসানী, বাংলাদেশ ইসলামিক ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন এবং জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ।

সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে আমার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ছয় বারের এমপি মোঃ আব্দুস শহীদ ও ইসলামী ঐক্যজোটের আনোয়ার হোসেন।

সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, আমার কাছে মনোনয়ন জমা দেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের আসনের ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।


Tag
আরও খবর