ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

রংপুর রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল স্লোগানকে মনে ধারণ করে রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগীতায় সভাপতি একাদশ ও সম্পাদক একাদশ দুটি পক্ষের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতি একাদশ, সম্পাদক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুর ক্রিকেট গার্ডেনে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুপুর ২টায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, বি সার্কেল আশরাফ আলী, রসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, রংপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামজীবন কুন্ডু, প্রিন্স হজ¦ গ্রপের সত্বাধীকারী ও বিশিষ্ট সমাজ সেবক খোরশেদুর রহমান প্রিন্স, কবি ও সাংবাদিক হামিম আব্দুল্লাহ প্রমূখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন বাবলু, এ সময় সঞ্চালনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম।

সংক্ষিপ্ত আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন দৈনিক দেশের কণ্ঠ মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি শামীম রানা। এ সময় ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর