ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চৌদ্দগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী ঐক্যজোট প্রার্থী খোরশেদ আলম.

চৌদ্দগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী ঐক্যজোট প্রার্থী খোরশেদ আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইসলামী ঐক্যজোট মনোনীত এমপি প্রার্থী মুফতি মোহাম্মদ খোরশেদ আলম। বুধবার বিকেলে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের হাতে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট চৌদ্দগ্রাম শাখার সহ-সভাপতি মাওলানা মোবারক করিম, মাওলানা নুরুল আমিন, হাফেজ আবুল কালাম, অহিদ মিয়া, মাওলানা শাহাদাত হোসেন, ওমর ফারুক, সামছুল আলম, হাফেজ মামুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরআগে বিপুল সংখ্যক নেতাকর্মী মোটর সাইকেল বহর নিয়ে খোরশেদ আলমকে উপজেলা পরিষদ পর্যন্ত নিয়ে আসেন। 

জানা গেছে, খোরশেদ আলম বর্তমানে ইসলামী ঐকজোটের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি আল মক্কা ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী ও মুহসিনুল উম্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘদিন তিনি রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক কাজ করে যাচ্ছেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে। এমপি পদে প্রার্থী হওয়ার খবরে খোরশেদ আলমের নিজ গ্রাম উনকোটসহ পুরো উপজেলায় সাধারণ মানুষ ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে।

আরও খবর