এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৬০ বছর বয়সি অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


চিরিংগা হাইওয়ে থনা পুলিশের ইনচার্জ (এস আই) খোকন কান্তি রুদ্র দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, কক্সবাজারের মহাসড়কে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফাঁসিয়াখালী রাস্তার মাথা সংলগ্ন একটি গ্যারেজের সামনে অজ্ঞাতনামা বৃদ্ধ এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা সড়কে নিহত বৃদ্ধের ঘটনাটি হাইওয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।


চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় সনাক্তের পর লাশ হস্তান্তর করা হবে। তিনি কি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন তা সনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।


Tag
আরও খবর