দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

জামালপুরে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর মতবিনিময় সভা অনুষ্ঠিত.......


জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই'র পরিচালক রেজাউল করিম রেজনু জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে তমালতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি এই মতবিনিময় সভার আয়োজন করেন।

মতবিনিময় সভায় রেজাউল করিম রেজনু বলেন, জামালপুর সদরের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। এর আগেও কয়েকবার দলের মনোনয়ন চেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার সাথে সদরের ভোটারদের কোন সম্পৃক্ততা নাই। ভোটারদের প্রত্যাশা পুরনেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ সময় তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।এসময় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মনু, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী সদস্য আনিছুর রহমান, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি লুৎফুল কবীর বাবু, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পরিচালক হাজী মো. নজরুল ইসলাম, পরিচালক ইউসুফ আলী খানসহ পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

আরও খবর