মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাাঁসে ধান খাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

হাাঁসে ধান খাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার



হাাঁসে ধান খাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার 


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী কবিরহাটে হাঁসে ধান খাওয়ায় আলেয়া বেগমকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।


গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের গুছিউল আলমের ছেলে আবু তাহের (৪৮) ও তার স্ত্রী রেজিয়া বেগম (৪০)।


শনিবার (২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন দুপুরের দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার ২৯ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে নিহত আলেয়া বেগমের সাথে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সাথে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় । একপর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমকে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর পরই আলেয়া বেগম হত্যা মামলায় আসামিরা গা ঢাকা দেয়। পরে এ ঘটনায় নিহতের মেয়ে সুলতানা আক্তার বিউটি (২৯) বাদী হয়ে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও খবর