ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

কক্সবাজারে বিদেশি পর্যটককে ছিনতাইয়ে জড়িত ৪ জন গ্রেফতার

কক্সবাজার শহরের কলাতলীতে বিদেশি পর্যটককে ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে চারজনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। একইসাথে বাবু গ্রুপ নামে সক্রিয় ছিনতাইকারী গ্রুপটির সকল সদস্যকে শনাক্ত করার কথা জানিয়েছেন পুলিশ।


রোববার (৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।


গ্রেফতাররা হলেন- কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আবুল ফয়েজের ছেলে মেহেদী হাসান বাবু (১৬), একই এলাকার মোহাম্মদ ইউসূফের ছেলে আবির হোসেন সান (২৩), মনির হোসেনের ছেলে মোহাম্মদ আবির (১৯) ও ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোসাইদুল ইসলাম সামাদ (১৮)।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গেল শুক্রবার রাতে কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসের সামনে থেকে বিদেশী পর্যটক (সৌদি নাগরিক) আল হুদায়বি খালিদ মোহাম্মদের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন বাবু গ্রুপের বাবুসহ ৬ জন।


ব্যাগ নিতে না পেরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্য ও থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশের স্পেশাল অপারেশনাল টিম। তাদের অভিযানে গ্রুপ প্রধান বাবুসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাবাসাদের বরাত দিয়ে আপেল মাহমুদ জানান, অভিযুক্ত বাবু গ্রুপের বাবুসহ চারজন গ্রেফতার হলেও বাকি দুইজনও শনাক্ত হয়েছে। তাদেরও গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত বাবু ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হবে।


তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তায় পরিকল্পিতভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। ছিনতাইকারী দমনে ট্যুরিস্ট পুলিশ ১০ সদস্য বিশিষ্ট স্পেশাল টিম গঠন করেছে। যারা ২৪ ঘন্টায় মাঠে রয়েছে। যার সফলতা হিসেবে ৪৮ ঘন্টার মধ্যে বাবু গ্রুপের সদস্যদের গ্রেফতার বলছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। অপরাধ করে কেউ পার পাবে না।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে