দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে ভূসি বোঝাই ট্রাক উল্টে খাদে

অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কে ভূসি বোঝাই ট্রাক উল্টে খাদে পড়েছে। খানা খন্দে ভরা অভিশপ্ত এ মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও রেহায় নেই এই অঞ্চলের লাখ লাখ মানুষের।

যশোরের অভয়নগরে যশোর-খুলনা মহাসড়কে রোবরার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মহাকাল মহিলা মাদরাসার সামনে ভূসি বোঝাই ট্রাক উল্টে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, নওয়াপাড়া বাজার থেকে ছেড়ে আসা ভূসি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৬৬৪০) যশোরের উদ্দেশ্যে রওনা হয়। পথে মহাকাল মাদরাসার সামনে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

স্থানীয় এলাকাবাসী  জানায়, চেঙ্গুটিয়া এলাকায় সড়কের কাজ চলছে, রাস্তার পাশ দিয়ে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা না রাখায় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী।

ট্রাক চালক হোসেন আলী বলেন, অন্য একটি গাড়িকে সাইড দিতে গেলে বাম চাকা মাটিতে নামিয়ে দেই। মাটি সরে যাওয়ার কারণে বাম পাশে কাত হয়ে খাদে ট্রাকটি উল্টে যায়।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায় , খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাস্তা উচুনিচু হওয়ার কারণে ট্রাকটি উল্টে খাদে পড়েছে বলে ধারনা করা হচ্ছে । তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Tag
আরও খবর