ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

উখিয়ায় বেতন কর্তনের প্রতিবাদ করা টিকাদানকর্মীকে হত্যার চেষ্টা!

উখিয়া স্বাস্থ্য বিভাগ পরিচালিত রোহিঙ্গা শরণার্থীদের টিকাদান কর্মসূচিতে কর্মরত রাজীব বড়ুয়া নামে এক টিকাদান কর্মী (ইমুনাইজেশন ওয়ার্কার) কে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।


রবিবার (০৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাজীব বড়ুয়া বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।


কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন।


স্থানীয় বাসিন্দা কনক বড়ুয়া জানান, ” ৫/৬ জনের দুর্বৃত্তের একটি দল রাজিব বড়ুয়াকে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়, পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।”


হামলাকারীদের পরিচয় জানা না গেলেও পরিবারের দাবী চাকরির বেতন কর্তনের প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।


গত ৩০ নভেম্বর, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর উখিয়া স্বাস্থ্য বিভাগের ক্যাশিয়ার রাশেল মোস্তফার বিরুদ্ধে অভিযোগ করেন রাজীব বড়ুয়া।


অভিযোগে তিনি উল্লেখ করেন, ৫ হাজার টাকা ঘুষ না দেওয়ায় তার ৪ দিনের বেতন কর্তন করা হয়েছে। কি কারণে তার বেতন কাটা হলো জানতে চাইলে রাশেল তাকে হুমকি ও ভয়ভীতি দেখান বলে অভিযোগে জানান।


ইউএনওর কাছে নিজের নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়েরের তিন দিন পর রাজীব বড়ুয়াকে হামলার শিকার হতে হলো।


এব্যাপারে রাশেল মোস্তফার ফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


Tag
আরও খবর