ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

সিটি কলেজ ছাত্র জিহাদ হত্যার ঘটনায় ১৫ জনের নামে মামলা, আটক-১

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে কলেজ ছাত্র আসহাবুল জিহাদকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় ১২ জনের উল্লেখসহ ৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে।


নিহতের পিতা পেকুয়া সদর সিকদার পাড়ার বাসিন্দা মকসুদুল করিম প্রকাশ বাচ্চু বাদি হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।


গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কোনাখালীর মরংঘোনা স্টেশনে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয় জিহাদকে।


মামলায় চকরিয়া উপজেলা কোনাখালী ছড়াপাড়া এলাকার বাসিন্দা স্বীকৃত মোবাইল চোর সিন্ডিকেটের প্রধান আবদুল হাকিমের ছেলে মোঃ নোমানকে প্রধান আসামী করে ১২ জনের নামসহ আরো তিনজনকে অজ্ঞাতনামা আসামী রাখা হয়েছে।


মামলার এজাহারে বাদি জানান, জিহাদ কক্সবাজার সিটি কলেজে ৩য় বর্ষের শিক্ষার্থী। কোনাখালীর ছড়াপাড়ার নোমান থেকে ৩০হাজার টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধের জন্য বারবার তাগদা দেন নিহত জিহাদ। তাতে ক্ষিপ্ত হয়ে উঠেন নোমানসহ তার অনুগত বাহিনীর সদস্যরা। ঘটনার দিন সন্ধ্যায় তাকে ফোন করে বাঘগুজরা ব্রীজে এসে টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য বললে রাত ৮টার দিকে ব্রীজের উপরে গেলে পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যায় সংঘবদ্ধ আসামীরা। রাত সাড়ে ৮টার দিকে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে অটোরিকশায় করে নিয়ে লাশ গোপন করার চেষ্টা করে। এক পর্যায়ে স্টেশনের ব্যবসায়ী ও স্থানীয়রা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে লাশ রেখে খুনিরা চলে যাওয়ার সময় ১জনকে আটক করতে সক্ষম হয়।


নিহতের পিতা মকসুদুল করিম জানান, আমার ছেলে খুবই মেধাবী ও ভাল মনের অধিকারী ছিলেন। খুনিরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ছেলেকেতো আর ফিরে পাবোনা। এখন প্রশাসনের প্রতি আবেদন থাকবে আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হউক।


এদিকে ছাত্র জিহাদকে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতারেে দাবীতে মানববন্ধন করেছে পেকুয়া সরকারি জিএমসি উচ্চ বিদ্যালয়, শহীদ জিয়াউর রহমান কলেজ ও ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা।


Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে