জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন শ্রীবরদীর বগুলাকান্দি আলোর দিশা সংলাপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ঝিনাইগাতীর নলকুড়ায় কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

বিএনপি’র দলবলসহ আ’লীগের সমাবেশে শাহজাহান ওমর

 বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের এক সমাবেশে অংশ নিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) আসনে আওয়ামী লীগ এর সদ্য মনোনীত প্রার্থী ব্যরিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। 

আজ সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ 

বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহন করেন। হঠাৎ নৌকার টিকেট পাওয়ার পর কাঠালিয়া উপজেলায় শাহজাহান ওমরের এটি প্রথম সমাবেশ।

সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকে পরিচয় করিয়ে দেন শাহজাহান ওমর। এসময় শাহজাহান ওমরের বাম পাশে কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল মিয়াজী ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির হাওলাদার চেয়ারে বসা ছিলেন। 

অপরদিকে ডান পাশে দাড়িয়ে ছিলেন কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বসার বাদশা, শৌলজালিয়া ইউনিয়ন 

পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন উপস্থিত ছিলেন।সমাবেশে শাহজাহান ওমর বলেন-“কাঠালিয়া আওয়ামীলীগের কোন দলাদলী গ্রুপিং থাকতে পারবে না। আমি শুনেছি এখানে তরুনগ্রুপ, মিঞা গ্রুপ, বুড়াগ্রুপ ও বাচ্চা গ্রুপ রয়েছে এখন থেকে তা আর থাকবেনা। এখান থেকে শুধু থাকবে শেখ হাসিনা গ্রুপ”। 

তিনি আরও বলেন-“আমি এবং বিএনপি’র দলবলসহ আপনাদের মেহমান” আমদের বরণ করে নিবেন। আমরা শিক্ষিত লোক, আমাদেরকে সম্মান করলে আপনাদেরকেও সম্মান করবো”। 

সমাবেশ শেষে তিনি আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আগামী ১১ ডিসেম্বরের পরে আবার দেখা হবে বলে জানান।এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা ফুলের তোরা নিয়ে 

আসলেও শাহজাহান ওমরকে ফুল দেয়ার সুযোগ না দেয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ৷ 

Tag
আরও খবর