বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে মুক্তিযোদ্ধা কবর জিয়ারত করলেন এনামুল হক বাবুল

যশোরের অভয়নগর উপজেলার  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মোল্যার কবর জিয়ারত করেছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাবুল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন তিনি। এছাড়া একই ইউনিয়নের সমসপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগ নেতা ও পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান হারকিলের মাতার কবর জিয়ারত করেন। এর আগে উপজেলার চলিশিয়া ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম নূর মোহাম্মদ বেগের জানাজা নামাজে অংশগ্রহণ করেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান হারকিল, ইউপি সদস্য নাজমুল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মোল্যার ছেলে রাকিব হাসান, যুবলীগ নেতা মেহেদী হাসান সবুজ, ছাত্রলীগ নেতা আবু দারদা জিপু, শহিদুল ইসলাম প্রমুখ।

Tag
আরও খবর