বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত, স্বামী জনতার হাতে আটক

যশোরের অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মেঘলা বেগম (২৩) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা স্বামী আলামিন ফারাজীকে (২৭) কে গণপিটুনি দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী । ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর দেড়টার সময়, নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বুইকরা জগোবাবুর মোড় এলাকার রফিকের বাড়ি সামনের সড়কে। জানা গেছে, পারিবারিক বিষয়ে স্ত্রী মেঘলা বেগমের সাথে স্বামী আলামিন ফারাজীর কথাকাটি ও ঝগড়া বিবাদ ঘটে। তার জের ধরে স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে ডেকে নিয়ে তার পেটে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে মেঘলা গুরুতর আহত হয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় আলামিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, স্থানীয় জনতা আলামিনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীদের মাঝে আতংক বিরাজ করে।

আলামিন ফারাজী গুয়াখোলা বস্তি এলাকার মৃত দুলাল ফারাজীর ছেলে। মেঘলা বেগম, গরুহাটা এলাকার পান্নু শেখের মেয়ে। মেঘলা বেগম রফিক ভুঁইয়ার তেঁতুলের আড়তে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.বাহারুল ইসলাম জানান,মেঘলা বেগম ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৫নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা বলেন, স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে আমার কাছে নিয়ে আসে। পরে তাকে অভয়নগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানা সূত্রে জানা যায়, ছুরিকাঘারে ঘটনায় আলামিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর