পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

ইসলামপুরে অবরোধ সফল করতে বিএনপির মশাল মিছিল


সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির এক দফা দাবিতে ১০ম ধাপে দেশব্যাপী সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে বৃষ্টিতে ভিজে জামালপুরের ইসলামপুর উপজেলায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টুংরাপাড়া ব্রিজ এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ঝগড়ারচর বাজার-ইসলামপুর সড়কে মশাল হাতে মিছিল করেন নেতা-কর্মীরা।

এ মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন গাইবান্ধা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওরঙ্গজেব গোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু সরদার, জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল, গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, ছাত্র নেতা জহির উদ্দিন প্রমুখ।

উপজেলা বিএনপির ব্যানারে মিছিল শেষে পোড়াবাড়ী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেছে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় সরকার পতনের নানান স্লোগানে মুখরিত হয়ে উঠে সেখানকার পরিবেশ। অন্তত তিন শতাধিক নেতা-কর্মী মিছিল অংশ নেন।

মিছিলে নেতৃত্বদানকারী জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল বলেন, যতদিন পর্যন্ত দেশের জনগণ ভোটারাধিকার ফিরে না পাবেন, ততদিন পর্যন্ত বিএনপির এই চলমান আন্দোলন করে চলবে।'

ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে এবং আওয়ামী লীগের এক তরফা নিবার্চন বাতিলের দাবিতে অবরোধের সমর্থনে বৃষ্টি উপেক্ষা করে মশাল মিছিল করেছে নেতা-কর্মীরা।'


আরও খবর