লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সেলফি পরিবহনের ২৪টি বাস আটক করে রেখেছে শিক্ষার্থীরা

আটককৃত সেলফি পরিবহন


রাজধানী ঢাকার ধামরাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী (৪০তম ব্যাচের) ও ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ সহ ও আরো এক পথচারীর বাসচাপায় নিহতের ঘটনায় সেলফী পরিবহনের ২৫টি বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এর সামনে এসব বাস আটক করা হয়। এ সময় বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

জানা যায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে চাপা দেয় সেলফি পরিবহনের একটি বাস। এতে দুজন নিহত হন। তাদের মধ্যে মো. রুবেল পারভেজ একজন। খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বাস আটকাতে শুরু করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজকে চাপা দিয়ে হত্যা করেছে সেলফি পরিবহনের বাস। এই পরিবহনের বাস প্রতিনিয়ত নিয়ন্ত্রণহীন ভাবে মহাসড়কে চলাচল করে। প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে তাজা প্রাণ। আমরা এই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই। পরিবহন কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সেলফি পরিবহনের বাস সড়কে চলাচল করতে দেওয়া হবে না।

আটক সেলফি পরিবহনের বাসের চালক নুরুল হক বলেন, সকালে একটি বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আমাদের বাস আটকানোর পর আমরা বিষয়টি শুনেছি। দুর্ঘটনা ঘটিয়েছে সেলফি পরিবহনের অন্য বাস। কিন্তু আমাদের যে বাসই পাচ্ছে সেই বাসই শিক্ষার্থীরা আটকে রাখছে। যাত্রীদের সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে। আসলে আমাদের কী অপরাধ আমরা এখনো জানি না।

তিনি আরও বলেন, শুধু চালকদের দোষ এমনটা নয় বরং যাত্রীদেরও দোষ রয়েছে। যাত্রীরা আইল্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকে, গাড়ির সামনে দিয়ে আচমকা দৌড় দেয়, ফলে দুর্ঘটনা ঘটে। এছাড়া মালিক পক্ষ থেকেও সময়ের একটা চাপ রয়েছে। তারা সময় বেঁধে দেয়, সেই সময়ের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছাতে হয়। এ কারণে চালকরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে গাড়ি দ্রুত চালান।

এ ব্যাপারে সেলফি পরিবহনের পরিচালক রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা বাস আটকানোর বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনা রোধে আমরা সাত দিন পরপর মিটিং করি। চালকদের নানাভাবে শাস্তির আওতায় আনা হয়। কিন্তু চালকরা গাড়িতে উঠলেই সব ভুলে যায়। মাইক দিয়ে প্রতিদিন সবাইকে সতর্ক করা হলেও নিয়ন্ত্রণে আসছে না।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, শিক্ষার্থীরা সেলফি পরিবহনের বাস আটক করেছে। তাদের সঙ্গে কথা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলোচনার পর বিস্তারিত বলা যাবে।

আরও খবর