ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

চকরিয়ায় ফোনে কথা বলার সময়, বৈদ্যুতিক তারে শক খেয়ে কিশোরীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার সায়মা প্লাজা মার্কেটে মুঠোফোনে কথা বলার সময় বৈদ্যুতিক তারে শক খেয়ে আসরাফুল জান্নাত এ্যানি(১৭) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শুক্রবার (৮ ডিসেম্বর) চকরিয়া পৌর শহরের সায়মা প্লাজার তৃতীয় তলায় আনুমানিক দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনাটি ঘটে।


নিহত এ্যানি কুতুবদিয়া উপজেলার বরঘুব ইউনিয়নের হামজাখালী ৪ নং ওয়ার্ড মোহাম্মদ শামিমের মেয়ে। জানা যায়, সে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসার বাড়িতে কাজ করে।


আওয়ামি লীগ নেতা আবু মুসা জানান, “আমি মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ শুনলাম ছাদে একটি দূর্ঘটনা হয়েছে। গিয়ে দেখলাম আমার কাজের মেয়ে বৈদ্যুতিক তারে শক লেগে মারা গেছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস কে অবহিত করলাম।”


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলি বলেন, “ঘটনাস্থলে পুলিশের একটি টিম তাৎক্ষনিক গিয়ে পৌঁছায়। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।”

Tag
আরও খবর