ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

মিঠাপুকুরে নারী জাগরনের পতিকৃৎ রোকেয়া দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পন


 নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য প্রতি বছর ৯ ডিসেম্বর রোকেয়া  দিবসসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমের পালন করা হয়ে থাকে। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী এই নারী রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আয়োজন করা হয়েছে রোকেয়া মেলা।

শনিবার  সকালে বেগম রোকেয়া স্মরণে পায়রাবন্দে ফুল দিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন
জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান,
 জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ,
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান,
উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,
পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা মিয়া,পায়রাবন্দ সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ একরামুল হক, সাধারণ সম্পাদক বেগম রোকেয়া স্মৃতি সংসদ রফিকুল ইসলাম দুলাল,পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ  মাহেদুল আলম, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পায়রাবন্দ মিঠাপুকুর রংপুর প্রতিষ্ঠাতা ও  প্রধান শিক্ষক নাসরিন দিলারা আফরোজ পল্লবী,আব্দুস সাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের পরিচালক শামীম রানা, প্রধান শিক্ষক মতিয়ার রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা রোকেয়া স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।

জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমীর আয়োজনে তিনদিন ব্যাপি আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,উপস্থিত বক্ততা,বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আরও খবর