বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

সিরিষ গাছের লাক্ষা পোকা সংগ্রহ করে অনেকেই হচ্ছে স্বাবলম্বী

মানুষ বেঁচে থাকার প্রয়োজনে কতো ভাবে যে জীবিকা নির্বাহ করে তার ইয়াত্তা নেই। গাছের পোকা মাকড় বিক্রী করে অনেকের সংসারে লেগেছে স্বাবলম্বীর হাওয়া ৷

 যশোরের অভয়নগরে বিভিন্ন স্থানে হিড়িক পড়েছে শিরিষ গাছে (রোড শিরিস) সংক্রমিত ছত্রাক সংগ্রহে। শুধু তাই না, এটা কিছু মানুষের এখন  উপার্জনের মাধ্যম হয়েছে। উপজেলার আশপাশের এলাকার নারী-পুরুষ-শিশু-কিশোররা প্রতিদিন কাকডাকা ভোরে উঠেই বেরিয়ে পড়ছে শিশু গাছের কথিত ভাইরাস পোকার সন্ধানে। রীতিমতো মহড়া শুরু হয়ছে এলাকায়। স্থানীয় ব্যাবসায়ীদের কাছে থেকে  প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে ৩০০ থেকে প্রকারভেদে ৫০০ টাকা পর্যন্ত। এরপর পিকআপ ভরে চলে যাচ্ছে এর পাইকারী মোকামে। 

উপজেলার শ্রীধরপুুরের পোকা সংগ্রহকারী নাজির বলেন,  আমার ছেলে গাছে ডাল কাটছে, আমি নিচে, আমার বাড়িতে আট জন কৃষাণ আছে আঠা ছাড়ানোর জন্য। তিনি বলেন, দিনে আমি সর্বোচ্চ ৬৯ কেজি পর্যন্ত আঠা সংগ্রহ করেছি, দিনে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত বিক্রয় করেছি। এলাকায় কয়েক হাজার টাকার গাছ কেনা রয়েছে তার। তিনি বলেন এগুলো বেনাপোল সীমান্তের লোকেরা আমার কাছ থেকে কিনে নিয়ে যায়।

এছাড়াও নওয়াপাড়া শহর থেকে আসা নাজমুল,রবিউলসহ অনেকেই দলবদ্ধভাবে রাস্তার পাশের শিরিশ গাছ থেকে ডাল ভেঙে পোকা সংগ্রহ করতে দেখা যায়। তারা একে ভাইরাস বলে এলকাবসীকে বোঝাচ্ছে এবং গাছের ক্ষতি হবে এগুলো থাকলে,তাই কেটে ফেলার পরামর্শ দেয়।

এবিষয়ে উপজেলা "উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার" উজ্জ্বল কান্তি মল্লিক "দৈনিক দেশচিত্রকে " বলেন, এটিলাক্ষা পোকা,এর চাষ হয়, একটি অতি ক্ষুদ্র পোকা। দেখতে উকুনের মতো। রেশম ও মৌমাছির মতো লাক্ষা পোকার অর্থনৈতিক গুরুত্ব অনেক। পোকাটি প্রাণীজাত বহুমুখী কর্মশক্তি সম্পন্ন। এর নিঃসৃত রজন জাতীয় পদার্থ ও লাক্ষার উপাদান পারফিউম, অস্ত্র, রেলওয়ে, জাহাজ, ওষুধ, চামড়া ও বৈদ্যুতিক শিল্পসহ বিভিন্ন শিল্প কলকাখানা এবং জুয়েলারীতে চুরিবালা তৈরী,পিতল ও আসবাবপত্রের বার্ণিশে ব্যবহার হয়। 

প্রসঙ্গত, লাক্ষা পোকার নিঃসৃত রস গ্রামোফোন রেকর্ড, সিডি-ডিভিডির ফ্রেম-আউট, ফটোগ্রাফির প্রয়োজনীয় দ্রব্য, সোনা-রূপার ফাঁপাস্থান পূরণ, তালা-চাবি তৈরি, সিলমোহর বানানো, জাহাজের তলদেশে ব্যবহারসহ নানা বহুমুখি কাজে ব্যবহৃত হয়। ফলে, বাজারে এর ভিন্নমাত্রার চাহিদা রয়েছে।

সূত্রমতে, বাংলাদেশে অত্যন্ত সম্ভাবনা রয়েছে। এই পোকা চাষে কোন জমির প্রয়োজন হয় না। বরই, বাবলা, কড়ই গাছ লাক্ষা চাষের উপযোগী। কিন্তু নানা কারণে সম্ভাবনাময় লাক্ষা চাষ সম্প্রসারিত হচ্ছে না।

কীটতত্ত্ববিদের তথ্য মতে, লাক্ষা পোকার ত্বকের নিচে সর্বত্র ছড়িয়ে থাকা একপ্রকার গ্রন্থি থেকে আঁঠালো রস নিঃসৃত হয়। যা ক্রমশ শক্ত ও পুরু হয়ে  গাছের ডালকে আচ্ছাদিত করে ফেলে। পরবর্তীতে ডালের শক্ত আবরণ লাক্ষা বা লাহা হয়।

Tag
আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৩ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩৪ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে