পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

চট্টগ্রামে মাসব্যাপী ৭ম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা শুরু ।

চট্টগ্রামে মাসব্যাপী ৭ম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা উদ্বোধনীঅনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি

   


চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)’র উদ্যোগে মাসব্যাপী ৭ম বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা আউটার ষ্টেডিয়ামে  সোমবার   (১০ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায়  উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলা উদ্বোধন করেন   বাণিজ্য মন্ত্রী  টিপু মুনশি এম.পি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত  ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক  আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  কমিশনার  কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে আরও উপস্থিত ছিলেন বিআইটিইএফ-২০২২ এর কো-আহবায়ক এবং সিএমসিসিআই সহ-সভাপতি  আবদুস সালাম,  সিএমসিসিআই সহ-সভাপতি  এ.এম.মাহবুব চৌধুরী, সহ-সভাপতি এম. আব্দুল মালেক, সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী এবং পরিচালক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী।

৭ম বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন,আউটার স্টেডিয়ামের উন্মুক্ত প্রাঙ্গনে প্রায় ৮৫ হাজার বর্গফুট আয়োজিত মেলার আয়তন। প্রায় ২০০টি ছোট বড় দোকান, প্যাভিলিয়ন  ৬টি।

অন্যান্য দোকানের পাশাপাশি উন্নতমানের খাবার দোকান ও রেষ্টুরেন্ট থাকবে,মেলায় আগত শিশুদের চিত্ত-বিনোদনের জন্য কিডস  জোন রাখা হয়েছে, পুরুষ ও মহিলা দর্শনার্থীদের সুবিধার্থে পৃথকভাবে বাথরুম ও পানি ব্যবহারের ব্যবস্থা রয়েছে, শান্তি শৃঙ্খলা বজায়ে পুলিশের পক্ষ থেকে অস্থায়ী পুলিশ ক্যাম্প সহ নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা রাখা হয়েছে,ফায়ার সার্ভিস বিভাগ থেকে অগ্নি নির্বাপনের জন্য গাড়িও প্রস্তুত থাকবে,প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ।

আরও খবর