জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন





“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ" প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন উদ্যোগে  চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায়র  মানববন্ধন ও 'দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়' শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

৯ ডিসেম্বর চট্টগ্রাম  নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে  বাংলাদেশের জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন,  ফেস্টুন ও বেলুন উড়ানোর মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন  করেন প্রধান অতিথির চট্টগ্রাম  বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম ।

দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মাহমুদ হাসান’র সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত  'দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়' শীর্ষক  আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে  বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম  বলেন -  দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে, দুর্নীতিমুক্ত সমাজ, নাগরিক, অর্থনীতি ও সরকার এগুলোর সমন্বয় ঘটাতে পারলে সে স্বপ্ন বাস্তবে পরিণত হবে। দুর্নীতি কিন্তু এককভাবে নিয়ন্ত্রন করা সম্ভব নয়। সবাইকে নিজ নিজ জায়গা থেকে পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের নায্য অধিকারের বিষয়ে সচেতন হই, তাহলে এ দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।


বিশেষ অতিথির বক্তব্যে  সিএমপি কমিশনার  কৃষ্ণ পদ রায়  বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধের পূর্বশর্ত হলো নিজেকে দুর্নীতিমুক্ত রাখা এবং নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততার সাথে পালন করা। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে দুর্নীতির কোন স্থান নেই উল্লেখ করে তিনি দুর্নীতি প্রতিরোধে সকলকে যার যার জায়গা থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হওয়ার আহবান জানান।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, দুর্নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় সাধারণ মানুষ, নারী ও শিশু। কারণ সমাজে তাদের প্রভাব কম থাকে। এখন দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যেমন ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদান। বিভিন্ন উপকারভোগীদের ভাতা নিজ নিজ মোবাইলে প্রদান করা হয়। এরফলে সাধারণ মানুষ দুর্নীতির প্রভাবথেকে রেহাই পাচ্ছে। আমি নতুন প্রজন্মকে বলব আপনারা আজকের প্রতিপাদ্য বিষয়- উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।
এতে আরো বক্তব্য রাখেন  ডিআইজি নুরেআলম মিনা,  পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মনোয়ারা হাকিম আলী  প্রমুখ । 

আরও খবর