ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ডুবোচরে গ্রীণলাইন জাহাজ আটকা ; ৪৪জন পর্যটককে উদ্ধার করে গন্তব্যে প্রেরণ

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ডুবোচরে পর্যটকবাহী এমভি গ্রীণলাইন-১ জাহাজ আটক পড়েছে। পরে টেকনাফ-সেন্টমার্টিন কোস্টগার্ড উদ্ধারকারী দলের সহায়তায় ৪৪জন নারী-পুরুষ ও শিশু পর্যটককে উদ্ধার করে চিকিৎসা সহায়তা দেওয়ার পর সেন্টমার্টিন পৌঁছে দেওয়া হয়েছে।  


১০ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় টেকনাফস্থ বিআইডবিøউটিএ ঘাট হতে পর্যটকবাহী জাহাজ (এমভি গ্রীন লাইন-১) ৪৪জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। নাফনদী হয়ে সেন্টমার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়। এরপর পর্যটকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। অনেকে কান্নাকাটি শুরু করে। দুপুর সাড়ে ১১টারদিকে পর্যটকবাহী জাহাজ হতে পর্যটকগণ কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনের সাথে যোগাযোগ করে। এরপর দ্রুত কোস্টগার্ডের সেন্টমার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারীদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যটকদের উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়ার পর নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে।




কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান,দূর্ঘটনায় আহত পর্যটকদের সেন্টমার্টিন নোঙ্গরে অবস্থানরত কোষ্টগার্ড জাহাজ কামরুজ্জামানে চিকিৎসা সেবা দেওয়ার পর দ্বীপে তুলে দেওয়া হয়েছে। ###

Tag
আরও খবর