উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

বদলে গেছে রামু থানার চিত্র

থানা মানেই ভোগান্তি, হয়রানি, এমন সব ধারণা সাধারণ মানুষের। তবে সাধারণ মানুষের সেই ধারণা পাল্টে দিয়েছেন রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।


রামু থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন। এখানে দালালের কোনো স্থান নেই। ভুক্তভোগী লোকজন সরাসরি ওসির রুমে প্রবেশ করে অভিযোগের বিষয়ে প্রকাশ করার সুযোগ পাচ্ছেন।


থানা সূত্রে জানা গেছে, ওসি আবু তাহের দেওয়ান যোগদানের তিন মাসে ২১৪টি মামলা রুজু হয়, এর মধ্যে সবক’টি মামলা খারিজ হয়ে গেছে। এই তিন মাসে ইয়াবা উদ্ধার হয়েছে ৭১ হাজার ১০০ পিস, চোলাই মদ ৭৪০ লিটার, আইস ১৩৫ গ্রাম ও বিদেশি মদ ৭০ বোতল উদ্ধার করা হয়েছে।


থানায় জিডি করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আমার একটি চেক হারিয়েছিল, তার জন্যে জিডি করতে এসেছিলাম। ওসি সাহেবের সঙ্গে উনার রুমে কথা বলে কোনো ধরনের ফি ছাড়াই জিডি লিপিবদ্ধ করার সুযোগ পেয়েছি।


শরীফ উদ্দিন নামের আরেক যুবক বলেন, আমার পারিবারিক একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। যেটি রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেওয়ার আশঙ্কা ছিল। ওসি সাহেবের কাছে বিচার নিয়ে যাওয়ার পর বিষয়টি সমাধান হয়। এতে কোনো ধরনের ফি তিনি গ্রহণ করেননি। ওসি সাহেবের আন্তরিকতা ও বন্ধুসুলভ আচরণ ভোলার মতো নয়।


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, আমার অফিসে দালালের কোনো স্থান নেই। আগে কি ছিল, কি হয়েছিল সেটি আমার দেখার বিষয় না। থানায় সেবা নিতে কেউ আসলে তাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করছি৷ জিডি বা সাধারণ ডাইরি লিপিবদ্ধ করতে কোনো ফি লাগে না। আমরা জনগণের সেবক, জনগণ আমাদের বন্ধু। তাদের সঙ্গে মিশে, সঠিক পরামর্শ ও নিষ্ঠতার সঙ্গে সেবা দেওয়ায় আমাদের কাজ।


জানা গেছে, আবু তাহের দেওয়ান ২০০১ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চাকরিতে যোগদান করেন। নিজের কর্মগুণ, দক্ষতা ও সততায় তিনি ২০১২ সালে ওসি হিসেবে পদন্নোতি পান।


কর্মজীবনে দেওয়ান দেশের বিভিন্ন থানায় চাকরি করেছেন। তিনি নরসিংদির মাধবদী থানার ওসি হিসেবে দায়িত্বপালন করেছেন, গাজীপুর মেট্রোপলিটনের ডিবি পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি ছিলেন। নেত্রকোনা সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ৷ ২০২৩ সালের আগস্ট মাসের শেষের দিকে যোগদান করেন রামু থানার ওসি হিসেবে।


ওসি মো. আবু তাহের দেওয়ান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরের বাসিন্দা।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে