ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ লালপুরে এসএসসির ফলাফল ৪৪.৭৬%, শতভাগ ফেল ২ মাদ্রাসায়,এমপিও ভুক্তির আশাবাদী পানসি পাড়া দাখিল মাদ্রাসা নাগেশ্বরীতে ইউএনও’র সাথে অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়: পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ ৪ মামলার আসামি আটক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ কচুয়ার ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি আশি-নব্বইয়ের দশক, সহজ জীবনের সেই সোনালি দিনগুলো শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ভোট দিতে পারবেন কিনা, জানালেন শিশির মনির সালমান শাহ হত্যা মামলা গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপানের তরুনের মৃত্যু ‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা



অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় নেত্রকোনার দুর্গাপুরে চার ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার বেলা ১২টার দিকে দুর্গাপুর শহরের মেছুয়া বাজারে পেঁয়াজের বাজার তদারকি করে ভোক্তা অধিকার।

এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা সঠিক ভাবে সংরক্ষণ না করা, ও পণ্য ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের উপপরিচালক ওসমান গনী এ অভিযান পরিচালনা করেন। এ সময় দুর্গাপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর ও দুর্গাপুর থানা-পুলিশের একটি দল তাঁর সঙ্গে ছিলেন। 

জেলা ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির খবরে বাজার তদারকি শুরু করেছে ভোক্তা অধিকার। রোববার দুর্গাপুরে শহরের মেছুয়া বাজারে তদারকিকালে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির জন্য মেসার্স দুলাল চন্দ্র পালকে পাঁচ হাজার, মেসার্স মতিন্দ্র চন্দ্র পালকে পাঁচ হাজার, গোপাল পালকে দুই হাজার ও হাফিজ ভান্ডারকে চার হাজারসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাঁদের সতর্ক করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের উপপরিচালক ওসমান গনী এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা জুড়ে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর