লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দুর্গাপুরে ভারতীয় মদসহ ট্রাক জব্দ



নেত্রকোনার দুর্গাপুরে ১০৬ বোতল ভারতীয় মদসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। কিন্তু কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঝিগাতলা বাজার এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় মদ পাচারের সংবাদ পায় পুলিশ।

পরে অভিযান চালিয়ে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঝিগাতলা বাজারে একটি ডাম্প ট্রাকের ভেতর থেকে ১০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক, হেলপার এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag
আরও খবর