ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঈদগাঁওতে পেঁয়াজের কেজিতে দাম কমেছে ৬০ টাকা

সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় গণমাধ্যমসহ দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সারাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেয় সিন্ডিকেট। তিনদিন ধরে পেঁয়াজের দাম বৃদ্ধি না নিয়ে ভোক্তাদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গেল শনি,রবি, সোমবার তিনদিন কৃত্রিম সংকট তৈরী করে দেশের অন্যান্য জেলা শহরের মতো ঈদগাঁও বাজারে কয়েকটি সিন্ডিকেট রাতারাতি পেঁয়াজের দাম বৃদ্ধি করে ২শ থেকে ২৪০ টাকা পর্যন্ত বিক্রি করে আসছিল।পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দেশের মুল ধারার গণমাধ্যম প্রকাশিত হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা।এরই মধ্যে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজের দাম বৃদ্ধি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে মঙ্গলবার সকাল থেকে ঈদগাঁও বাজারে আড়তদাররা কেজিতে ৬০ টাকা করে কমিয়ে ১৬০ টাকা দরে বিক্রি করে আসছে । কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়,ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার খবরে হঠাৎ দাম বৃদ্ধি পায়।কিন্তু তিনদিন পর পূনরায় দেশে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ রপ্তানি করার খবর পেয়ে ১৬০ নেমে আসে দাম। সাধারণ ক্রেতারা জানায়,বাজার মনিটরিং না থাকা, ভোক্তা অধিদপ্তরের খামখেয়ালিপনা, উপজেলা প্রশাসনের নিরবতায় ঈদগাঁও বাজারে যে যার মতো করে যেকোনো পণ্যের দাম বৃদ্ধি করে দেয়। পূর্ব ঘোষনা ছাড়া নিত্যপন্যের দাম বেড়ে যাওয়াতে খেটে খাওয়া মানুষদের পড়তে হয়েছে চরম বেকায়দায়। পেঁয়াজের পাশাপাশি অন্যন্যা পন্য দ্রব্যের দাম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের অভিযান জরুরি মনে করেন সওদাপতিরা। এ বিষয়ে জানতে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


Tag
আরও খবর