ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

অপহৃত দুই যুবক শিকল বন্দি অবস্থায় টেকনাফে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

তথ্য প্রযুক্তির সহায়তায় ৮ ঘন্টার অভিযানে অপহৃত দুই যুবককে শিকল বন্দি অবস্থায় ১১ ডিসেম্বর সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজারছড়া জাগির আহমদের বসত ঘর থেকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মালভিটা গ্রামের বাসিন্দা মো. ইদ্রিসের পুত্র মো. জাহাঙ্গীর আলম (২৫) ও শিকদার বিল ৫ নম্বর ওয়ার্ড মঞ্জুর আলমের পুত্র নুরুল আমিন (২৫)। এ ঘটনায় একজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হলেন টেকনাফ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড ডেইলপাড়া বশির আহমদের পুত্র ওমর ফারুক (২২)।

১১ ডিসেম্বর রাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল রাসেল পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফ মডেল থানার বিশেষ টিম থানা ৮ ঘন্টা অভিযান পরিচালানা টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজারছড়া আসামী জাগির আহমদ এর বসত ঘর হতে শিকল বন্দি অবস্থায় ভিকটিমদেরকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে জানা যায় মাদক ক্রয়-বিক্রয়ের লেনদেন এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ভিকটিমদ্বয়কে অপহরণকারীরা অপহরণ করে। আসামীকে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Tag
আরও খবর