উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

টাকা বেশি দিলে ফেসবুকেই মিলছে ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট

দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষা শেষে পর্যটন নগরীর সঙ্গে রের যোগাযোগ শুরু হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত টিকেটের জন্য কেউ কাউন্টারে আবার কেউ অনলাইনে দীর্ঘ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। তবে বাড়তি টাকা দিলেই কালোবাজারিতে (ফেসবুকে) মিলছে টিকিট। এ নিয়ে চরম হতাশ ভ্রমণকারীরা। কালোবাজারি বন্ধের জোর দাবি তাদের।


জানা যায়, সকাল আটটা থেকে মিলবে টিকিট, তাই অনেক আগে থেকেই কক্সবাজার রেলস্টেশনে লাইনে দাঁড়িয়েছে মানুষ। তবে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। একই অবস্থা অনলাইনেও।


কর্তৃপক্ষের হিসাব অনুসারে, ২০ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার থেকে ঢাকা রুটে সব ধরনের টিকিট শেষ। তাই স্টেশনে এসে টিকিট না পেয়ে হতাশ। অথচ, শুরুর দিন থেকে এই ট্রেন নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে পর্যটন শহরে। বেড়েছে চাহিদা।




যাত্রীদের অভিযোগ, ৮টা বাজার সঙ্গে সঙ্গে দুই মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। কালোবাজারির মতো কিছু একটা আছে, তা নাহলে ৭০০ থেকে ৮০০ টিকিট দুই মিনিটে কীভাবে শেষ হয়ে যায়। বিষয়টা খতিয়ে দেখা দরকার বলে জানান তারা।


অনলাইন এবং কাউন্টারে টিকিট না মিললেও বিভিন্ন ফেসবুক গ্রুপে বাড়তি দামে টিকিট বিক্রির অফার দেয়া হচ্ছে। যার কিছু প্রমাণ আসে চ্যানেল24 এর হাতে। অভিযোগ রয়েছে, একটি চক্র কালোবাজারে টিকিট বেচাকেনা করছে। যার সঙ্গে জড়িত রেলের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীও।


তবে রেল কর্মকর্তারা বলছেন, টিকিট সিস্টেম শতভাগ অনলাইন। তাই কাউন্টারে না পাওয়াটাই স্বাভাবিক। তবে কালোবাজারি হচ্ছে কিনা খতিয়ে দেখার কথা বলেন তারা।


স্টেশন এলাকার তোফায়েল আহমেদ বলেন, পলাশ মিয়া নামে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনিও বলছেন যে; কক্সবাজার-ঢাকা যাওয়ার টিকিটের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। তাছাড়া অনেক ফেসবুক আইডিতে এখন টিকিট বেচাকেনা হচ্ছে।


কক্সবাজার আইকনিক রেলস্টেশনের বুকিং কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, ফেসবুকের মাধ্যমে যদি কেউ টিকিট বিক্রি করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ কালোবাজারির সঙ্গে জড়িত থাকলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


উল্লেখ্য, পহেলা ডিসেম্বর থেকে শুরু হয় ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল। এখন প্রতিদিন একটি ট্রেন চললেও; পহেলা জানুয়ারি চালু হবে আরও একজোড়া। প্রতিটি ট্রেনে আসন সংখ্যা ৭৮০।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে