উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

রামুর ঈদগড়ে র‌্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক ৪

কক্সবাজারের রামু থানাধীন ঈদগড়স্থ তুলাতুলি এলাকার গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান এবং কারখানায় অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরি ও অবৈধ অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।


বুধবার (১৩ ডিসেম্বর) ভোর অনুমান ৫ ঘটিকা হতে সকাল ৯ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিধানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ তুলাতুলি এলাকার আবু সামার ঘোনার পশ্চিম পাশে গহীন পাহাড়ে অবস্থানরত অবৈধ অস্ত্র তৈরীর সাথে জড়িত অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়। র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেলে অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা দূর্গম পাহাড়ের এদিক-ওদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় পলায়নকালে ধাওয়া করে অবৈধ অস্ত্র তৈরী, কেনা-বেচার সাথে জড়িত চক্রের চারজনকে র‌্যাবের আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃতরা হলেন, রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কোদালিয়াপাড়ার মৃত আবদুল জলিলের পুত্র সাহাব উদ্দিন (৪০), রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কোদালিয়াপাড়ার মৃত সোলেমানের পুত্র লাল মিয়া (৫৮), রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের খুইল্ল্যা মিয়ার পুত্র মাঈন উদ্দিন (৪৩) ও রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের নাজির হোসেনের পুত্র জাফর আলম (৪১)।


এসময় অস্ত্রের কারখানা হতে উদ্ধার করা হয় ০২টি এলজি, ০৮টি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি, ১২ বোর কার্তুজ ৭টি, ফায়ারকৃত গুলির খোসা ০৪টি এবং অস্ত্র তৈরীর সরঞ্জামাদি মধ্যে উল্লেখযোগ্য অস্ত্র তৈরীর জন্য ০৭টি রড, ০৪টি হাতুড়ি, অস্ত্রের ফাইল ১০টি, বাটাল ০৩টি, ড্রিল মেশিন ০১টি, প্লাস ০২টি, স্ক্রু ড্রাইবার ০৩টি স্প্রিং, বাটাল সান দেয়ার জন্য শীল, ব্যান্ড বাইশ ও বাতাশ ও আগুন দেয়ার জন্য মোটরসহ অস্ত্র তৈরীর আনুষাঙ্গিক ছোট-বড় বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।

Tag
আরও খবর