উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

র‌্যাবের পৃথক অভিযানে ৩৮ হাজার ইয়াবাসহ আটক-২

কক্সবাজারের রামু ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত মাদক কারবারীরা হলেন,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাটাবুনিয়া এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে জাফর আলম(৪৪) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের প্রধান ঝিরি এলাকার মৃত আবুল বাশারের ছেলে মো. ইউনুস (৪০)।


কক্সবাজার র‌্যাব-১৫,অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,মঙ্গলবার (১২ ডিসেম্বর)

র‌্যাব-১৫, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় জনৈক জাফর আলমের ঘরে কতিপয় মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কিংবা অন্যত্র চালানের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ এবং সিপিসি-২ ক্যাম্পের সমন্বয়ে উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে জাফর আলম নামে একজনকে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী তার সাথে থাকা অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজত থেকে মোট ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এছাড়াও অপরদিকে একইদিনে কক্সবাজার রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় একজন মাদক কারবারী ইয়াবা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবাসহ ইউনুস নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।উল্লেখ্য, র‌্যাব-১৫ এর পৃথক দু’টি অভিযানে সর্বমোট ৩৮ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত মাদক কারবারীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পাশ্ববর্তী সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করতো। পরবর্তীতে তা স্থানীয় এলাকা ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে তাদের নির্ধারিত এজেন্টদের মাধ্যমে বিক্রয় করে মাদক সেবনকারীদের নিকট পৌঁছে দিতো। একই সাথে তারা এই মাদক পাচারে অবলম্বন করতো নিত্য নতুন অভিনব পদ্ধতি।


তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু ও টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে