দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

যশোর -৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল

যশোর-৪ অভয়নগর-বাঘারপাড়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন। বাবুলের বিরুদ্ধে এ আপিল করেন একই আসনের বাসিন্দা সুকৃতি কুমার মন্ডল। এর মাধ্যমে এনামুল হক বাবুল তার নির্বাচনী বৈধতা হারালেন।

এর আগে, এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রনজিত। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনিও আওয়ামী লীগের এ প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার অভিযোগ করেন।

এদিকে এনামুল হক বাউল এর প্রার্থিতা বাতিলের খবর গণমাধ্যমে আসলে অভয়গরবাসী হতাশায় ভেঙে পড়ে। সকাল থেকেই সর্বত্রই অভয়নগরের  মানুষের নেতা এনামুল হক বাবুল কে নিয়ে মানুষ আক্ষেপ করতে থাকে কি ঘটনা ঘটেছে এটা জানার জন্য ব্যাকুল হয়ে পড়ে অনেক নেতা কর্মীরা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে এনামুল হক বাবুলের আইনজীবী ব্যারিস্টার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, কোন কিছুই ইলেকশন কমিশন বিবেচনায় নেয়নি, তারা আইনকে লংঘন করে আমার প্রার্থীর নমিনেশন বৈধতা বাতিল করেছেন, আইনের দৃষ্টিতে তিনি এখন ঋণ খেলাপি  নন, আমরা এখন উচ্চ আদালতে যাব ইলেকশন কমিশন আইন ভঙ্গ করে আমার প্রার্থীর নমিনেশন অবৈধ ঘোষণা করেছেন, ইলেকশন কমিশনের বিরুদ্ধে এখন রিট হবে আজকে যে আদেশ  দিল, এই আদেশের বিরুদ্ধে। যখন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা ঠিক সেই মুহূর্তে এমন আদেশে নেতাকর্মীরা কিছুটা হলেও মনে কষ্টে হলেও, অনেকেই ধৈর্যধারণের পরামর্শ দিয়েছেন।

আরও খবর