উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

টেকনাফে ইয়াবা বোঝাই প্রাইভেট কারসহ চালক আটক

টেকনাফ সড়কে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা যানবাহন তল্লাশী করে ২০হাজার ইয়াবা বোঝাই প্রাইভেট কারসহ এক মাদক কারবারী চালককে গ্রেফতার করেছে। 


সুত্র জানায়, ১৩ ডিসেম্বর দুপুর ১২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শীলখালী অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা টেকনাফ হতে কক্সবাজারগামী (চট্টমেট্টো-গ-১১-২২৮৫) একটি প্রাইভেট কার শীলখালী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরে উক্ত প্রাইভেটকারটি তল্লাশীকালীন কার চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত তথ্যমতে কার মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে চালকের সীটের নীচে অভিনব কায়দায় লুকায়িত ২০হাজার ইয়াবা উদ্ধারসহ চালক টেকনাফ ডেইল পাড়ার মোঃ ইউছুফের পুত্র মোহাম্মদ রাসেল (১৯) কে আটক করা হয়। এছাড়া চালকের ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও মাদক বহনের দায়ে প্রাইভেট কারটি জব্দ করা হয়।   



টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন (বিজিবিএমএস) জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা,প্রাইভেট কার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে ধৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্য্যক্রম প্রক্রিয়াধীন। ###

Tag
আরও খবর