ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৬ ডিসেম্বর থেকে ৩ দিনের বিজয়রের সাংস্কৃতিক উৎসব

১৬ ডিসেম্বর হতে কক্সবাজার পাবলিক হলের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে বিজয়ের সাংস্কৃতিক উৎসব। সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার আয়োজন করছে তিনদিনের এই সাংস্কৃতিক উৎসবের।এ উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বুধবার সন্ধ্যায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পাবলিক লাইব্রেরির নীচতলা খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন,পরেশ দে, জাহেদ সরওয়ার সোহেল, প্রতিভা দাশ,এম জসিম উদ্দিন, ওয়াহিদ মুরাদ সুমনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় মহান বিজয় দিবসের দিন বিকেল ৪ টায় শহীদ দৌলত ময়দান থেকে বিজয়ের র‍্যালী অনুষ্ঠিত হবে এবং ১৭ ও ১৮ ডিসেম্বর দৌলত ময়দানের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতি অনুষ্ঠান যেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত ১২ টি সংগঠন অংশ নেবে বলে জানানো হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার।


Tag
আরও খবর