বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

শ্রীমঙ্গলে শীত জেঁকে বসেছে, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এখন শীতের প্রকোপ বেড়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শীত জেঁকে বসতে শুরু করে। রাত যত গভীর হয় শীতের প্রকোপ ততই বাড়তে থাকে। ভোরে ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন এ জনপদের মানুষ। এ অবস্থায় রাতে গরম কাপড়ের অভাবে শীতে কষ্টে ভুগছেন ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর মানুষেরা। বিশেষ করে রাতের বেলা দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃদ্ধ ও শিশুদের।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যতই দিন যাচ্ছে শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ ততই নিচের দিকে নামছে। এতে ছিন্নমূল মানুষ ও চা শ্রমিকরা তীব্র শীতের কবলে। ফলে হাড় কাঁপানো শীতে জবুথুবু হয়ে পড়েছেন মানুষজন।

অর্থাভাবে অভাবে শীতবস্ত্র কিনতে পারছেন না নিম্ন আয়ের অসহায় ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে চা বাগান এলাকার চা শ্রমিকেরা সকালের দিকে গাছের পাতা, লাকড়ি কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীত বাড়ার সাথে সাথে পাখির অভয়ারণ্য শ্রীমঙ্গলের বাইক্কা বিল হাওরসহ উপজেলার বিভিন্ন বিল, জলাশয়, চা-বাগান লেকগুলোতে এখন অতিথি পাখি আসতে শুরু হয়েছে। বিভিন্ন লেকে ইতোমধ্যে অতিথি পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে ওঠেছে। এতে পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সাথে সাথে শ্রীমঙ্গলে রোগব্যাধিও বৃদ্ধি পেয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তীব্র শীতে শীতকালীন ডায়রিয়া, ঠাণ্ডা কাশি ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বৃদ্ধরা এসব রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস বৃহস্পতিবার দুুপুরে মুঠোফোনে জানান, আজ (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা নেমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস গতকাল বুধবার এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোঃ মুজিবুর রহমান জানান, চলতি সপ্তাহ থেকে উপজেলায় শীত পুরোপুরি শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমে তীব্র শীত নামতে পারে। শ্রীমঙ্গলে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা আজ ১২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার কথা জানান তিনি।

আরও খবর