ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

চকরিয়ায় গহীন জঙ্গলে পুলিশের অভিযানে ৩ অস্ত্র উদ্ধার

চকরিয়ায় ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘিস্থ লামা-আলীকদম সড়কে একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান নেয়ার খবর পেয়ে অভিযান চালিয়েছে থানা পুলিশ। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পার্শ্বোক্ত বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় পুলিশ সন্ত্রাসীদের ফেলে যাওয়া দেশীয় তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করেন।


বুধবার (১৩ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ হাঁসেরদীঘির ঘোনারপাড়া জঙ্গলের ভেতরে এ অভিযান পরিচালনা করেন ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানা পুলিশ।


চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী অস্ত্র উদ্ধার ও অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ হাঁসেরদীঘি ঘোনার পাড়ায় চকরিয়া-লামা-আলীকদম সড়কে একদল সন্ত্রাসী অবস্থান করার গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পাশ্ববর্তী বনের জঙ্গলের ভেতর পালিয়ে যায়। এসময় বনের ভেতর থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দেশীয় তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়া চলছে বলে জানান।


পুরো অভিযানে নেতৃত্বে ছিলেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। এছাড়াও অভিযানে ছিলেন চকরিয়া থানার এস আই জামাল উদ্দিন চৌধুরী, এস আই সুজাউদ্দৌলা, এস আই মানিক কুমারসহ থানাার সঙ্গীয় পুলিশ ফোর্স, বনকর্মী ও স্থানীয় এলাকাবাসী।

Tag
আরও খবর