উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

টেকনাফে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার ব‍্যবসায়ী,আহত-৩

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে এক কাপড়ের দোকান ব্যবসায়ী। এ হামলায় ৩ জন আহত হয়েছেন। হামলাকারী প্রতিপক্ষরা সিফাত বস্ত্র মেলা কাপড়ের দোকান খুললে উল্টো ভাংচুর ও লুটপাট করবে বলে হুমকি প্রদান করেন।




বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটেছে।




স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গ্রামের কাপড়ের দোকান ব্যবসায়ী মো. আব্দুল্লাহ মনির একই ইউনিয়নের নাটমুড়া এলাকার সীমান্তের শীর্ষ চোরাকারবারি ও তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী জামালের কাছে গত তিন মাস আগের দোকান থেকে তার পরিবারের জন্য বাকী করে কিছু কাপড় নেয়। ওই টাকা চাইলে আজ-কালকে দিবে বলে গড়িমসি করে আসছিল।


গতকাল বুধবার হ্নীলা বাজারে দোকানে যাওয়ার পথিমধ্যে পাওনা টাকা চাইলে সে ক্ষুব্ধ হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হলে


মাদক ব্যবসায়ী জামালের নেতৃত্বে ১৫-২০জন অস্ত্র-শস্ত্র,দা-কিরিচ,লোহার রড ও লাঠিসোটা নিয়ে


তার বসত-বাড়ির সামনে হামলা চালিয়ে ব্যবসায়ী মো. আব্দুল্লাহ মনির,ছোটভাই সিফাত ও মুজিবকে হাতে ও পিটে আঘাত করে গুরুতর আহত করা হয়।পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়।


এ সময় হামলাকারী জামাল বলে ওঠে কিসের টাকা ঐ রকম বাকী টাকা আমরা দিই না, তুর থেকে চাঁদা নিচ্ছি না সেটাও অনেক। আগামীতে হ্নীলা বাজারে দোকান করলে প্রতি মাসে দুই লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।




এ ঘটনায় হামলার শিকার মোহাম্মদ আব্দুল্লাহ মনির বাদী হয়ে হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার মৃত রমি উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩৫) একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে আব্দুল মালেক (৪৫),চুইন্নার ছেলে কায়ছার (২৫) ও মৃত হাসিমের ছেলে আবুল আসিম (৫৫) এর বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি ।




এ বিষয়ে হ্নীলা বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, দিনে-দুপুরে পাওনা টাকা চাওয়ায় জামাল উদ্দিনের নেতৃত্বে উল্টো ব্যবসায়ী আব্দুল্লাহসহ কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় ও অবিলম্বে এঘটনায় জড়িত হামলাকারীরাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানাচ্ছি।




এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ঘটনার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে শুনেছি। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



Tag
আরও খবর