উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

সাংবাদিক শহীদ সাবেরের স্মৃতি রক্ষার দাবী সাংবাদিকদের

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকায় শহীদ হওয়া বুদ্ধিজীবী কক্সবাজারের সন্তান সাংবাদিক সাবেরের স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়ার দাবী জানিয়েছেন সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সাংবাদিক নেতারা শহীদ সাবেরের নামে চকরিয়া ও ঈদগাঁতে সড়কের নামকরণ করার দাবী জানান। এসময় কক্সবাজার প্রেসক্লাবের নতুন আইকনিক ভবন নির্মিত হলে সেখানেও শহীদ সাবেরের নামে একটি মিলনায়তনের নামকরণ করা হবে বলে জানান নেতৃবৃন্দ। কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজিবুল ইসলামের সভাপতিত্বে ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল,প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সিবিইউজের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, সাংবাদিক ইউনিয়নের নেতা মোহাম্মদ জুনাইদ,বিপ্লব কান্তি দে সুরেশ বক্তব্য রাখেন। শহীদ সাংবাদিক সাবের কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ফাহাসিয়াখালীর সোনাপুকুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর পিতার বাড়ী চকরিয়ার হারবাংয়ে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকার দৈনিক সংবাদ অফিসে আগুন দেয় পাকবাহিনী, সেখানে অবস্থান করছিলেন শহীদ সাবের আর সে আগুনে পুড়ে তিনি শহীদ হন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এগারোশোর অধিক বুদ্ধিজীবী কে হত্যা করা হয় যাদের মধ্যে ছিলে শহীদ সাবেরসহ ১৩ জন সাংবাদিক।

Tag
আরও খবর