সাতক্ষীরায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার। বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ পরিচয়ে ডাব ব্যবসায়ীর টাকা ছিনতাই



ব্যবসার জন্য ডাব কিনতে যাওয়া পথে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের কাছে পুলিশ পরিচয়ে এক ডাব ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়েছে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি অভিযোগ পত্র দায়ের করা হয়েছে।

১০ অক্টোবর সোমবার সদর উপজেলার রামচন্দ্রপুর হাট, ম্যালকারপাড়ার ডাব ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৪৬) ব্যবসার উদ্দেশে ডাব কিনতে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি পৌছলে আনুমানিক সকাল আটটায় মোটরসাইকেল যোগে এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে পকেট সার্চ করার কথা বলে পকেটে থাকা ১০০০০/ (দশ হাজার টাকা পুরোটা) বের করে নেন। কিছু বলার আগেই মটর সাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে এসময় পেছন থেকে আটকানোর চেষ্টা করতে গিয়ে ব্যবসায়ী ডান হাত ও ডান চোখে আঘাত পাই। আহত অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয় ও চিকিৎসা নেন। এ ব্যাপারে ভুক্তভোগী ডাব ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ব্যাবসায়ীর ছেলে মাহমুদ মুকুল বলেন,আমার বাবার ডাব ব্যবসার পুঁজি হারিয়ে বিপাকে পরেছেন। সংসার চলবে কিভাবে!! আর নতুন করে ব্যবসা করতেই বা টাকা কে দিবে। তার একমাত্র উপার্জনের পথ বন্ধ হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

পুলিশের পরিচয়ে এভাবে ছিনতাই হয়েছে বিষয়টি যেন পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয় এবং আশেপাশে অনেক সিসি ক্যামেরা আছে সেগুলোর ফুটেজ চেক করলেই সব ধরা পরবে।

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিয়তই ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলছে। কখনও প্রকাশ্যে মোটরসাইকেল যোগে আবার কখনও দিনের আলো নিভে যাবার পর পর নির্জন রাস্তায় পথচারীরা ছিনতাইয়ের কবলে পরছে। উল্লেখ্য যে,গত ৫ অক্টোবর (বুধবার) ভোরে জেলার গোমস্তাপুর উপজেলার বেলাল বাজারের কৈচ্চাগাড়ি এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত জুয়েল শিবগঞ্জ উপজেলার ধুবানিনগর এলাকার বাসিন্দা। জনসাধারণের দাবী এসব ঘটনা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক। 

Tag
আরও খবর