১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ ২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৩ শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু

নেত্রকোনায় বনভোজনের গাড়িচাপায় প্রাণ গেল যুবকের

নেত্রকোনায় বনভোজনের গাড়িচাপায় প্রাণ গেল যুবকের

 

নেত্রকোনার কলমাকান্দায় বনভোজনে আসা একটি গাড়ির চাপায় বকুল চন্দ্র সরকার (৪০) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের সরকারি খাদ্য গুদাম মোড়ে সীমানা প্রাচীরের সঙ্গে গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বকুল চন্দ্র সরকার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ভুবেন্দ্র চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন হোটেল শ্রমিক ছিলেন।

স্থানীয়রা এ স্থানকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে খাদ্য গুদামের সীমানা প্রাচীর কমপক্ষে ৪/৫ ফুট সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। এ নিয়ে এ স্থানে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে বলে জানান তারা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বকুল তার বাড়ি থেকে কলমাকান্দা বাজারের কর্মস্থল সৌরভ হোটেলের উদ্দেশে রওনা হন। খাদ্যগুদাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে টাঙ্গাইল থেকে আসা একটি বনভোজনের গাড়ি বকুলকে খাদ্যগুদাম সীমানা প্রাচীরের সঙ্গে চাপা দেয়। পরে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুমন পাল সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বকুল চন্দ্র সরকার মারা গেছেন।

স্থানীয় ইউপি সদস্য এমজাদ মিয়া বলেন, কলমাকান্দা টু মহেষখলা সড়কের খাদ্যগুদাম সীমানা প্রাচীর সংলগ্ন সড়কটি প্রস্থ কম থাকায় দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, নিহত বকুল চন্দ্র সরকারের লাশ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনের নিকট হস্তান্তর করা হবে।

আরও খবর