ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

আপিলেও বাতিল আ. লীগের সালাহউদ্দিনের মনোনয়ন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধতার আপিল নামঞ্জুর হয়েছে।


 শুক্রবার সকালে নির্বাচন ভবনের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে এই রায় দিয়েছে ইসি।


এর আগে রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীন ইমরান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।


রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।


সালাউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থঋণ আদালত তাকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেয়। পরে অর্থঋণ আদালতের এ আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করে জনতা ব্যাংক। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট অর্থ ঋণ আদালতের আদেশ স্থগিত করে।


সালাহউদ্দিন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। চেম্বার আদালতে তা শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়, যার শুনানি হয় বুধবার। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ।


এ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সালাহউদ্দিনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করলে জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কক্সবাজার-১ আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন

Tag
আরও খবর