ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

মিঠাপুকুরে বিজয়ের ৫৩ বছরে পর্দাপন উপলক্ষে পুষ্পার্ঘ অর্পন

মিঠাপুকুরে বিজয়ের ৫৩ বছরে পর্দাপন উপলক্ষে পুষ্পার্ঘ অর্পন


মিঠাপুকুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন। দীর্ঘ নয় মাসের বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। পাকিস্তানি বাহিনীর কমান্ডিং অফিসার জেনারেল নিয়াজি তার বাহিনীর সব সদস্য নিয়ে আত্মসমর্পণ করেন এদিন। গৌরবময় বিজয়ের ৫২ বছর পূর্তির দিন । মহান বিজয়ে দিবস উদ্যাপনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। মিঠাপুকুর থানা পুলিশের  প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। 

সকাল ৬টা ৪৪ মিনিটে মিঠাপুকুর মহাবিদ্যালয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পার্ঘ ও যুদ্ধকালীন সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন উপজেলা প্রশাসনসহ স্থানীয় রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ।

মহান বিজয় দিবসে শহীদ বেদীতে শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য,জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মিঠাপুকুর-৫ আসনের সাংসদ হাবিবুন্নবী আশিকুর রহমান,পরে মিঠাপুকুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়া রহমান ও উপজেলা অস্থায়ী চেয়ারম্যান ‍নিরাঞ্জন মহন্ত,উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রতিনিধিরা,উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আনোয়ার সাদাত লেমন,মিঠাপুকুর থানার পক্ষ থেকে ডি-সার্কেল হাসান মাহমুদ ও অফিসার্র ইনচার্জ নজরুল ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ সমিতি-১,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা যুবলীগের পক্ষ থেকে শাহ আসাদুজ্জামান সোহাগ,উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে  আবু সাঈদ আব্দুল্লাহ,উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আনিচুর রহমান আনিস,সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার,উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সিরাজুল ইসলাম,মিঠাপুকুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি শেখ সাদী ও সাধারণ সম্পাদক সবুজ আহম্মেদ,উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি মেহেদী হাসান রিপুল ও সাধারণ সম্পাদক শামীম রানা,উপজেলাবাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি বিধু রঞ্জন বর্মন, উপজেলা বাসদ,জাসদ,বাজার বণিক সমিতির প্রতিনিধি সহ প্রমূখ ।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের স্মরণে দোয়া  ও মোনাজাত সম্পূর্ণ করেন মিঠাপুকুর মডেল মসজিদের ইমাম মাওলানা আখেরুজ্জামান আজাদী।

বার্তা প্রেরক 
শামীম রানা 
মিঠাপুকুর প্রতিনিধি
তারিখঃ ১৬.১২.২০২৩
মোবাইল ০১৭৪৪-৮৯৬৫৮৮

Tag
আরও খবর