কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

বানিয়াচংয়ে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-12-2023 10:52:57 am

বানিয়াচংয়ে দিনব্যপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত 

কামরুল হাসান কাজল, স্টাফ রিপোর্টারঃ বানিয়াচংয়ে দিনব্যপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল সাড়ে ৮ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রতাকা উত্তোলন, সকাল ৮টা ৪০ মিনিটে কুচকা আওয়াজ ও দিবসের তাৎপর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ডিসপ্লে, সকাল ১১ ঘটিকায় বীর মুেিযাদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ ও শিক্ষক শ্রাবণী রায়ের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আমীর হোসেন মাষ্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নমীর আলী ও ইংল্যান্ড প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আমীর খান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ শামীমা আক্তার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বানিয়াচং উপজেলা শাখার সভাপতি পলাশ মিয়া প্রমুখ। এছাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ, দুপ্রক বানিয়াচং উপজেলা শাখার সভাপতি বিপুল ভূষন রায়, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন বিভাগের প্রধান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।     প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ। মুক্তিযোদ্ধাদের অবদান বাঙ্গালী জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের সর্বাত্মক সহযোগীতা করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি

Tag
আরও খবর