জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ধনবাড়ী প্রেসক্লাব ( টাঙ্গাইল) এর সভাপতি স ম জাহাঙ্গীর চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রাম বলিভদ্রে ।

ধনবাড়ী প্রেসক্লাব ( টাঙ্গাইল) এর  সভাপতি স ম জাহাঙ্গীর চিরনিদ্রায় শায়িত হলেন  নিজ গ্রাম বলিভদ্রে  । 


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রবীণ সাংবাদিক ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি,উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি  ও সাপ্তাহিক ত্রিমোহনার ঢেউ পত্রিকার সম্পাদক স ম জাহাঙ্গীর আলম ধনবাড়ীর নিজ গ্রাম বলিভদ্রে চির নিদ্রায় শায়িত হলেন। 

১৬ ডিসেম্বর, শনিবার প্রথম জানাজা নামাজ  ধনবাড়ি সরকারি কলেজ মাঠে এবং ২য় জানাজা নামাজ তার নিজ গ্রাম বলিভদ্রে অনুষ্ঠিত হয়।

 এসময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি সহ বর্তমান ও সাবেক  উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র,  বিশিষ্ট্য  ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য,   ১৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ২.৫০ টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। গত দুই সপ্তাহ আগে হঠাৎ করে তিনি অসুস্থ হলে প্রথমে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। স্বাস্থ্যের অবনতি হলে ওখান থেকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে তাঁকে আইসিইউতে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

মৃত্যুর সময় স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স ম জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, এমপি  মধুপুর প্রেসক্লাব, ধনবাড়ি প্রেসক্লাব, গোপালপুর প্রেসক্লাব, উত্তর টাঙ্গাইলের সাংবাদিক ফোরাম, মধুপুর ও ধনবাড়ীর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন
Tag
আরও খবর







6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে