রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

প্রত্যেক মানুষ সৌন্দর্য 'র প্রেমে পড়লে ও শেষ পযন্ত মনের প্রেমে পড়ে।

জীবনের প্রথমার্ধে বেশিরভাগ মানুষই সৌন্দর্যের পিছনে ছুটে। সৌন্দর্যের প্রেমে পড়ে, সৌন্দর্যকে প্রাধান্য দেয়। আর তারপর যখন বুঝতে পারে, মানুষের সৌন্দর্য কেবলই মোহ মাত্র তখনই সে ছুটে ব্যক্তিত্বের পিছনে।


প্রত্যেকটা মানুষই দিনশেষে বাহ্যিক সৌন্দর্যের চাইতে একটি সুন্দর মনের অভাববোধ করে। অনেক দেরিতে হলেও সে বুঝতে পারে, মন যদি পরিষ্কার হয় তবেই কেবল একটা মানুষকে সুন্দর মানুষ বলা যায়।


একটা মানুষ দেখতে সুন্দর হলেই যে তার মনও সুন্দর হবে, তা কিন্তু নয়। আবার একটা মানুষ দেখতে সুন্দর না হলেই যে তার মন সুন্দর হবে না, তাও কিন্তু নয়। খুব সাধারণের মাঝে অসাধারণ কিছু খুঁজে নিতে সবাই পারে না। এজন্য সুন্দর মনেরও দেখা পায় না। খুব কম মানুষই আছে, যারা কারো বাইরের রূপকে নয় বরং ভেতরের মানুষটাকে ভালোবাসতে পারে-গ্রহণ করতে পারে।


জীবনের কোনো এক পর্যায়ে যখন মানুষ বুঝতে পারে, সৌন্দর্য কেবল মানুষকে বিমোহিত করতে পারে তবে পরিপূর্ণ সুখ এবং আত্মতৃপ্তি দিতে পারে না, ঠিক তখনই সে কারো না কারো ব্যক্তিত্ব এবং মনের প্রেমে পড়তে চায়। পৃথিবীতে খুব কম মানুষই আছে, যারা মনের দিক থেকে ব্যক্তিত্ববান। ব্যক্তিত্ববান মানুষ কখনোই নিজেকে অসাধারণ ভাবে না। আধুনিক সমাজে তারা নিজেদের সবসময় ক্ষুদ্র এবং নগন্য মনে করে। তাদের কোনো অহংকার থাকে না, থাকে না কোনো হিংসা।


কারো এই সাধারণের মাঝে অসাধারণ কিছু যে খুঁজে নিতে পারে, সেই প্রকৃত অর্থে জয় লাভ করে। কেননা তারা এমন কাউকে খুঁজে পায়, যার দিকে কেউ কোনোদিন ফিরেও তাকায়নি। আর যারা সৌন্দর্যের মোহে পড়ে সময় অতিবাহিত করে, তারা শুধু দিনের পর দিন আফসোস এবং দুশ্চিন্তায় দিন কা*টায়!

লেখক : প্রণব মন্ডল 

Tag
আরও খবর