ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

এবিসিএল রিসোর্টে অসামাজিক কার্যকলাপ: ১৩ নারী-পুরুষ গ্রেফতার

কক্সবাজার শহরের অন্যতম পর্যটন এলাকা হোটেল মোটেল জোনে বেশ কয়েকটি কটেজ ও রিসোর্টে চলছে রমরমা দেহব্যবসা। সংশ্লিষ্ট কটেজের মালিক, ম্যানেজার, পতিতা, খদ্দরের দালাল ও বয় ছেলেদের মদদেই চলছে এই জঘণ্যতম দেহব্যবসা। এমন অভিযোগে একটি কটেজ থেকে ১৩ নারী-পুরুষ কে গ্রেফতার করা হয়েছে।


১৬ ডিসেম্বর দিবাগত রাত ৩ টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম এই অভিযান চালায়।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।


অভিযান সুত্রে জানা যায়, কিছু হোটেল ও কটেজগুলোতে দিন দুপুরে চলছে মাদক বিকিনিকিসহ অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। যার প্রেক্ষিতে ১৬ ডিসেম্বর গভীর রাতে অভিজান পরিচালনা করে কলাতলী লাইট হাউজ এলাকার জলপরী রোডের হোটেল এবিসিএল রিসোর্ট এন্ড গেস্ট হাউজের বিভিন্ন রুম থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ৭ জন নারী এবং ৬ জন পুরুষসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলো- কুষ্টিয়া মহন নগরের আবদুর রাজ্জাকের পুত্র মোঃ শরিফুল ইসলাম (২৮), গাজীপুর কাপাসিয়ার চেন্নার ওহিদুলের মেয়ে স্মৃতি আক্তার (২৪), ফেনীর মধ্যম রামপুরের মৃত নুরুল আমিনের পুত্র মোঃ মহিদুল হাসান (২৩), কুমিল্লার ঢালুয়ার মো. মনিরের মেয়ে প্রমি আক্তার (২০), টেকনাফ হ্নীলার পূর্ব সিকদার পাড়ার আলী আহমদের পুত্র কফিল আহমেদ (২৩), হ্নীলা রঙ্গীখালীর মোহাম্মদ হোসনের মেয়ে ইয়াছমিন আক্তার (২০), ঈদগাহ জাকির পাড়ার শাহ আলমের পুত্র মোঃ ইব্রাহিম (২০), একই এলাকার মমতাজ আহমদের মেয়ে জান্নাতুল নাঈম(১৯), খাগড়াছড়ির মাটিয়ারাঙ্গা ভূঁইয়া পাড়ার মন্টু চৌধুরীর পুত্র মোঃ শুভ চৌধুরী (২৮), খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাইল্লাদড়ি মৃত সুশীল ত্রিপুরার মেয়ে পিঙ্কি ত্রিপুরা (২০), চকরিয়ার আনোয়ার হোসেনের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩২), উখিয়া কুতুপালংয়ের নবী হোসেনের মেয়ে ফাতেমা (২১) ও সাতকানিয়া মির্জাখালী বাংলা বাজারের ফকির আহমদের মেয়ে কাউছার জান্নাত মুন্নি (২২)।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর